অন্ধকারের হাতছানি দিচ্ছে বাংলাদেশের পর্যটন খাতকে

এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি অপেক্ষার প্রহর গুনে উইন্টার সিজনের জন্য। সামার সিজনের খরা কাটিয়ে শীতের আগমনে প্রতীক্ষায় থাকে সকল ভ্রমণপিপাসু পর্যটকরা। তাদেরকে বরণ করার জন্য অপেক্ষায় থাকে এয়ারলাইন্স, ট্যুরিস্ট স্পট, হোটেল, মোটেল আর রিসোর্টগুলো। রঙ্গীণ সাজে নিজেকে সাজিয়ে তোলে এভিয়েশন এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। কোভিড মহামারির ধাক্কা সামলিয়ে উঠার শুরুতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ডামাডোল, ইসরাইল-ফিলিস্তিন সংকট মধ্যপ্রাচ্য […]
মির্জা আব্বাসের মামলায় রায় ৩০ নভেম্বর

ঢাকা: সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মামলায় রায়ের জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার (২২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম রায়ের জন্য এ দিন ধার্য করেন। […]
চট্টগ্রাম-৯ আসনে নৌকার মাঝি হতে চান জেলা পিপি এডভোকেট সাইমুল চৌধুরী

চট্টগ্রামের গন আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক ,এক সময়ের তুখোড় ছাত্র নেতা, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ভোটারদের কাছে যেতে চায়, এজন্য কিনেছেন বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন ফরম। ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউ থেকে সংসদীয় আসন ২৮৬ চট্টগ্রাম- ৯ (কোতোয়ালি- বাকলিয়া) আসনের […]
বিএনপি নেতা হাবিবকে ৫ মাসের কারাদণ্ড

ঢাকা: বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে পাঁচমাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে তাকে হাজির করার পর শুনানি শেষে বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি মো.বশির উল্লাহর বেঞ্চ এ দণ্ড দেন। এর আগে তলবে […]
টিসিবির জন্য ১০ লাখ লিটার তেল কিনবে সরকার

ঢাকা: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকায় ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২২ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৯তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ […]
নির্বাচনে আসতে সরকার কাউকে চাপ দিচ্ছে না: তথ্যমন্ত্রী

ঢাকা: নির্বাচনে আসার জন্য সরকার কাউকে চাপ দিচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার (২২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সাংবাদিকতার অ আ ক খ’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতৃত্বাধীন জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা অন্য জোট করে নির্বাচনে […]
মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর

২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ নভেম্বর) মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, মো. আসাদুজ্জামান, বদরুদ্দোজা বাদল। অপরদিকে […]
জাতিসংঘের চিঠির জবাবে যা বলল সরকার

বিএনপি নেত্রী খালেদা জিয়া ও রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভোলকার তুর্কের চিঠির জবাব দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভোলকার তুর্ককে পাঠানো চিঠিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরকে বাংলাদেশ বিষয়ে তথ্যের সত্যতা যাচাইয়ের পর মন্তব্য করার আহ্বান জানানো হয়।