মনোনয়ন ফরম কেনেননি রওশনপন্থীরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে এবার জাতীয় পার্টিতে (জাপায়) নতুন মোড় নিয়েছে। নানা দেন দরবারের পরও দলটির চেয়ারম্যান জি এম কাদের এবং প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। ফলে নির্বাচন প্রশ্নে জাপা নতুন কোনো শিরোনাম হতে পারে যেকোনো সময়। এর আগে সমঝোতায় পৌঁছানোর আশায় জাপার মনোনয়ন ফরম বিক্রির সময় একদিন […]
এক আর্জেন্টাইন এচেভেরিতেই বাড়ি ফিরলো ব্রাজিল

আচমকা দেখলে যে কেউই বলতে বাধ্য হবেন, ‘এই ছেলে মেসির মতোই খেলে।’ ঠিক যেমনটা হয়ত বলছেন ইউরোপিয়ান সব বড় বড় ক্লাবের স্কাউটরা। এবারের বিশ্বকাপের শুরু থেকেই আলোচনায় ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক এবং নাম্বার টেন ক্লদিও এচেভেরি। ইউরোপের অনেক বড় ক্লাবের নজরে আছেন রিভারপ্লেটের এই ফুটবলার। আর তাকে ঠিক কেনো নতুন মেসি বলা হয় তারই নমুনা আজ […]
চার মাসে কৃষি ঋণ বিতরণ ১১ হাজার ৯৬০ কোটি টাকা

ঢাকা: চার মাসে কৃষি ঋণ বিতরণ হয়েছে ১১ হাজার ৯৬০ কোটি ৫১ লাখ টাকা। যা ওই সময়ের কৌশলগত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩০০ কোটি টাকা বেশি। মূলত লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৬৬৬ কোটি ৬৬ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চার মাসে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে তিন হাজার ৭৬৮ কোটি ৭৮ লাখ টাকা এবং দেশি-বিদেশি বেসরকারি […]
কর্মী থেকে জননেতা ইফতেখার সাইমুল চৌধুরী

ওসমান এহতেসাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ০৯ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ১৭ জন। এবার এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও জননেতা শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। শেখ ইফতেখার সাইমুল চৌধুরী পেশায় একজন আইনজীবী। তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর। এছাড়াও তিনি চট্টগ্রাম মহানগর […]
নির্বাচন ৭ জানুয়ারিতেই হবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। রাশেদা সুলতানা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই। সবার সহযোগিতায় […]
জাপার ১৭৫২ মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন এক হাজার ৭৫২ জন মনোনয়নপ্রত্যাশী। শুক্রবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক হাজার ৭৫২ জন মনোনয়নপ্রত্যাশী জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। এরমধ্যে ২০ নভেম্বর ৫৫৭টি, […]
৩০০ আসনে আ.লীগের প্রার্থী ঘোষণা: কাদের

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ পর্যন্ত চারটি বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৷ আগামী রোববারের (২৬ নভেম্বর) মধ্যে ৩০০ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন ৷ শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ […]
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে তিন যাত্রী। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। যাত্রীরা জানায়, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথিমধ্যে দুপুর সোয়া ১২টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছলে হঠাৎ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো […]
গাজায় ৪ দিনের যুদ্ধবিরতি শুরু

অবশেষে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় চারদিনের যুদ্ধবিরতি শুরু হলো। গতকালেই কাতারের পক্ষ থেকে যুদ্ধবিরতির সময়ের ঘোষণা দেওয়া হয়। খবর বিবিসির। আজ প্রথম ধাপে ইসরায়েলের ১৩ নারী ও শিশু জিম্মিকে মুক্তি দেবে হামাস। কাতারের মধ্যস্থতাকারীরা এ তথ্য নিশ্চিত করেছেন। গাজায় বন্দীদের প্রথম ধাপে ১৩ নারী ও শিশু […]
চট্টগ্রামের বাসাবাড়িতে গ্যাস সংকট

গত কয়েক বছর ধরে শীত মৌসুমে চট্টগ্রামের বাসাবাড়িতে গ্যাস সংকট দেখা দিচ্ছে। নগরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের গ্যাস সংকটের কারণে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। তারা বলছে, কৃষিখাতে সারের চাহিদা মেটাতে এ সময়ে চট্টগ্রামের দুটি সার কারখানা পুরোপুরি চালু থাকে। নিরবচ্ছিন্ন সার উৎপাদনের জন্য […]