হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। দেশটি আরও জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গাজা থেকে জিম্মিদের প্রথম দলটিকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতির মেয়াদ হবে ৪ দিন। এ ব্যাপারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শুক্রবার […]
বিএনপি নেতাদের বিচার কার্যক্রমে সরকার হস্তক্ষেপ করছে না: আইনমন্ত্রী

বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রমে সরকার হস্তক্ষেপ করছে না মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আনিসুল হক বলেন, প্রথমত, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। কোনো মামলার বিচার কার্যক্রমে কোনো হস্তক্ষেপ নেই। […]
আচরণবিধি মানাতে মাঠে থাকবেন ৮০২ নির্বাহী হাকিম

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নিয়োজিত থাকবেন ৮০২ জন্য নির্বাহী হাকিম। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নির্বাহী হাকিমদের নিয়োজিত করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিটি পাঠিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান। এর আগে গত ২১ নভেম্বর আড়াই হাজারের বেশি নির্বাহী হাকিম নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল ইসি। সংস্থাটির […]
বিজয়নগরে আজমেরী গ্লোরি পরিবহণে আগুন

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে আজমেরী গ্লোরি পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসে আগুনের খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়। দুপুর ১টা ৩ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন […]
চট্টগ্রাম আদালতে দুইজনের যাবজ্জীবন

পটিয়ার কেলিশহর ইউনিয়নে ১৪ বছর বয়সী কিশোরীকে অপহরণপূর্বক ধর্ষণ ও সহযোগিতার দায়ে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদিন এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- দক্ষিণ ভূর্ষি এলাকার অমল সিকদার বাড়ির স্বপন দে এর ছেলে সঞ্জয় দে (২২) ও কানুনগোপাড়ার ধোরলা গোলাপ […]
ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় ফের ৪৮ ঘণ্টা (রবি ও সোমবার) অবরোধ কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এ কর্মসূচির আগের দুদিন (শুক্র ও শনিবার) বিরতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। এবার সপ্তম দফায় ৪৮ ঘণ্টা […]
সপ্তম দফায় বিএনপির দুই দিনের অবরোধ আসছে

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের ‘একতরফা’ তফসিলের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী ফের অবরোধের কর্মসূচি আসছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, দুদিন (শুক্র ও শনিবার) বিরতি দিয়ে সপ্তম দফায় আগামী রোববার (২৬ নভেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা […]
খেলাপি ঋণ কমলেও বেড়েছে প্রভিশন ঘাটতি

ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি বেড়েছে। সেপ্টেম্বর শেষে প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ হাজার ২৭১ কোটি টাকা। চলতি বছরের জুন মাসে এ ঘাটতির পরিমাণ ছিল ২১ হাজার ৪৬৪ কোটি টাকা। তিন মাসে বেড়েছে ৩ হাজার ৮০৭ কোটি টাকা। সাধারণত খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষিত হয়। খেলাপি ঋণ কমলে বা বাড়লে প্রভিশন কমে বা বাড়ে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের […]
মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যায় না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনীতি যদি মানুষের জন্য হয়, সেই মানুষ মেরে তো আর ক্ষমতায় যাওয়া যায় না।’ জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে, এর পরিণতি ভালো হবে না। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১০ টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুরু হওয়া দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা […]
ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার ৩ আরোহী নিহত

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনা আরোহী ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। আর আহতরা হলেন শামীম (৩৭), মইনুদ্দিন (৩৬) ও অজ্ঞাতনামা এক যুবক (৩০)। ডেমরা থানার পরিদর্শক […]