পিছিয়ে যাওয়ার শঙ্কা গাজায় যুদ্ধবিরতি

বৃহস্পতিবার থেকেই কার্যকর হওয়ার কথা ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার চারদিনের যুদ্ধবিরতি। তবে শুক্রবার পর্যন্ত ফিলিস্তিনি কোন বন্দীদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ইসরায়েল, এতে করে যুদ্ধবিরতি পিছিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন যে, চুক্তিটি বাস্তবায়নে বিলম্ব হতে চলেছে, […]

কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

আগামী ১ ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হচ্ছে। সে লক্ষ্যে ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ বৃহস্পতিবার। সকাল আটটায় অনলাইনে নতুন এই ট্রেনের টিকিট দেওয়া হবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম স্টেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখা হয়েছে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, আজ (বৃহস্পতিবার) কক্সবাজার […]

যে ৭ সবজি ও ফল আপনার এখনই প্রয়োজন

বর্তমান ফাস্টফুডে ভরা বিশ্বে সামগ্রিক সুস্থতার জন্য সঠিক পুষ্টির বিকল্প নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আমাদের স্বাস্থ্যের বিকাশের জন্য পর্যাপ্ত পুষ্টি অপরিহার্য। শীতের শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সর্দি, কাশি এবং গলা ব্যথার মতো সমস্যাও নিয়ে আসে। এক্ষেত্রে পুষ্টিকর খাবারকে অগ্রাধিকার দেওয়া আরও কঠিন হয়ে ওঠে। সৌভাগ্যবশত শীতের ঋতুতে প্রচুর ফল এবং শাক-সবজি পাওয়া যায় যা […]

কবর আখিরাতের প্রথম পর্ব

মৃত্যু-পরবর্তী প্রথম ধাপই হলো কবর। কবর থেকে পুনরুত্থান পর্যন্ত জীবনকে বলা হয় আলমে বারজাখ। বারজাখের ভয়াবহতা থেকে মুক্তি পেলে পরবর্তী পরীক্ষাগুলো হালকা হবে। উসমান (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, তিনি বলেন, ‘কবর হচ্ছে আখিরাতের প্রথম পর্ব। যে এর আজাব থেকে মুক্তি পাবে, তার জন্য পরবর্তী পর্বগুলো সহজ হয়ে যাবে। আর যে মুক্তি পাবে […]

উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নাটোরের লালপুরে থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে দু’টি বগি উল্টে যাওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রেন চলাচলের বিষয়টি আব্দুলপুর রেলস্টেশন মাস্টার জিয়া উদ্দিন ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন। স্টেশন মাস্টার মো. জিয়া […]

সংকটের মধ্যেও কমলো ডলারের দাম

ডলার সংকটে আমদানি এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। ডলারের জন্য বিভিন্ন ব্যাংকের ধারে ধারে ঘুরছেন আমদানিকারকরা। এমন পরিস্থিতির মধ্যেই বৈদেশিক মুদ্রা ডলারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে রেমিট্যান্স ও রপ্তানিতে প্রতি ডলারে পাওয়া যাবে ১১০ টাকা। আর আমদানিকারকদের কাছে বিক্রি করা […]

মানবতাকে বাঁচাতে যুদ্ধকে ‘না’ বলুন: প্রধানমন্ত্রী

বিশ্বনেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবজাতি ও মানবতাকে বাঁচাতে হলে বিশ্ব সম্প্রদায়কে সব ধরনের যুদ্ধ ও সংঘাতকে কঠোরভাবে ‘না’ বলতে হবে। বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লিতে ‘জি-২০ লিডার্স সামিট ২০২৩’-এ বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে বক্তব্য দেন।   তিনি বলেন, মানুষ ও মানবতাকে রক্ষায় […]

টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে: রিজভী

ঢাকা: একতরফা তামাশার নির্বাচন সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে ছলে বলে কৌশলে, টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ষষ্ঠ দফা অবরোধের সার্বিক চিত্র তুলে ধরতে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।   রুহুল কবির রিজভী বলেন, দেশের জনগণ তফসিল প্রত্যাখ্যান […]

দুই হাতেই কেন ব্লাড প্রেশার মাপা উচিত

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্লাড প্রেশার বা শরীরে রক্তের চাপ মাপার মেশিনকে স্ফিগমোমেনমিটার বলে। বর্তমানে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন বহুল ব্যবহৃত হলেও গত একশ বছরের উপরে ব্লাড প্রেশার মেশিন ছিল মার্কারি বা পারদ দিয়ে তৈরি। ১৮৮১ সালে Von Basch সর্ব প্রথম স্ফিগমোমেনমিটার আবিষ্কার করলেও ১৯৮৬ সালে Scipione Riva-Rocci মার্কারি প্রথম সেটা আধুনিকায়ন করেন। ডাক্তারের কাছে গেলে […]

বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনা থেকে শুরু করে চলমান হরতাল-অবরোধে অগ্নিসংযোগ, ভাঙচুর, বিস্ফোরণ এবং গুপ্তহত্যার বিবরণ তুলে ধরে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২১ নভেম্বর) বিএনপির একাধিক সূত্র থেকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও কূটনৈতিক মিশনে চিঠি দিয়েছে তারা। বিএনপি বলেছে, […]